বুড়িচংয়ে তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

১০ এপ্রিল বৃহস্পতিবার সকালে তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার উদ্যোগে ফিলিস্তিনের উপর ইসরাইল কর্তৃক বর্বর গণহত্যার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তানজিমুল উম্মাহ মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুদ মৈশানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী অধ্যাপক আব্দুল আওয়াল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অহিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য মোঃ তাজুল ইসলাম, এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান সরকার, সহকারী শিক্ষক আবুল বাশার মোহাম্মদ গোলাম আযম, মাওলানা কামাল হোসেন, ক্বারী জয়নাল আবেদীন, জামাল হোসেন প্রমুখ।

  • বুড়িচং