ব্রাহ্মণপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য উৎপাদনের অপরাধে দুই মিষ্টি দোকানিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, নানা অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান আছে। এরই অংশ হিসেবে উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় দুই মিষ্টি দোকানিকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া