বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

অতিবৃষ্টি ও গোমতীর বেড়িবাঁধ ভেঙে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়,দুঃস্থ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক ৮৭ পরিবারের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বুড়িচং উপজেলার ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদের তত্বাবধানে
বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের জন্য ২ বান্ডিল ঢেউ টিন এবং নগদ ৬ হাজার টাকা করে ৮৭টি পরিবারের মাঝে ১৭৪ বান্ডিল ডেউ টিন এবং নগদ ৫লক্ষ ২২ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভরাসার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন, ভরাসার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কবির খাঁনসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বৈষম্য বিরোধী ছাত্র আদোলনের সমন্বয়কবৃন্দ।

  • বুড়িচং