চৌদ্দগ্রামে বিপুল পরিমান অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago
oppo_2

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা গ্রামের মুন্সি বাড়ির আবদুল হাই এর ছেলে। শুক্রবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম আক্তার উজ জামান। গ্রেফতারকৃত সজিব যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং সাবেক ইউপি সদস্য। চৌদ্দগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম জালাল উদ্দিন প্রকাশ সজিবের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে যৌথবাহিনী তাকে আটক করলে স্বীকারোক্তি মোতাবেক সজিবের গোয়াল ঘর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, দুটি দেশীয় তৈরী এক নলা বন্দুক, শর্টগানের কার্তুজ ২টি, রাবার কার্তুজ একটি, একটি বড় কাটার, ৫টি দেশীয় দা, দামা, ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। পরে তাকে অস্ত্রসহ চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম. আক্তার উজ জামান বলেন, বিপুল পরিমাণ অস্ত্রসহ যৌথবাহিনী জালাল উদ্দিন প্রকাশ সজিব নামে এক যুবককে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • চৌদ্দগ্রাম