ব্রাহ্মণপাড়ায় কৃষকদের পারিবারিক পুষ্টি বাগানের বীজ সার ও অন্যান্য উপকরণ বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের বিভিন্ন সবজির বীজ ও সার সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৮৯ জন কৃষকের মাঝে কৃষি এসব বীজ ও সারসহ উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষক কে সারা মৌসুমে চাষের উপযোগী বিভিন্ন সবজির বীজ, ৬ টি ফলের চারা, বীজ সংরক্ষণ পাত্র, নেট, ঝাঁঝরি, সার ও সাইনবোর্ড দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রেহান উদ্দিন প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া