কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) এর সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তৈয়ব অপি, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভূইয়া রিপন, শশীদল ও সালদানদী বিওপির প্রধান, সাহেবাবাদ ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল মমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।