“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে গত ৮ই মার্চ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শোভাযাএা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ছামিউল ইসলাম, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার, উপজেলা ইউআরসি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার ফেরদৌসী আক্তারসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।