অচিরেই বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের যানজট স্থায়ীভাবে বন্ধ করা হবে- এমএ জাহের এমপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সড়কের যানজট স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে ইতিমধ্যে আমি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে তাদের দায়িত্ব দিয়েছি। উনাদেরকে বলেছি, যত কঠোর ভাবেই হোক না কেন আইনি পদক্ষেপের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাগবে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার যানজট স্থায়ীভাবে বন্ধ করতে হবে। কোন তদবির কারীদের কাছে হার মানা যাবে না। যে কোনো মূল্যে যানজট নিরসন করতে হবে। বুড়িচং- ব্রাহ্মণপাড়া বাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন তাদের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য। আমি দু’ উপজেলার ভেঙ্গে যাওয়া সকল সড়ক পুঃসংস্কার থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করব ইনশাআল্লাহ। আপনারা যারা সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা আছেন, আপনারা সঠিক ভাবে আপনাদের স্ব-স্ব দায়িত্ব পালন করবেন। সঠিকভাবে দায়িত্ব পালনে কোন সমস্যা হলে আমাকে সরাসরি অবগত করবেন। বুধবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে কুমিল্লা -৫ এর নবনির্বাচিত এমপি এম এ জাহের এ কথাগুলো বলেন। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউসার হামিদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় নবনির্বাচিত এমপি এমএ জাহেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আতিকুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইজমাল হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা কৃষি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, সাব রেজিস্টার, আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আব্দুল হালিম সহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া