গতকাল মঙ্গলবার বুড়িচং উপজেলার কংশনগর পশ্চিম পাড়ার ব্রাদার্স এগ্রো অটো রাইস মিল ছাই উড়িয়ে পরিবেশ দূষণ করায় এবং স্কুলগামী ছাত্র-ছাত্রী ও জনসাধারণের স্বাস্থ্যহানীর উপক্রম করায় প্রতিষ্ঠানের পক্ষে মোঃ সোহেল নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম। প্রতিষ্ঠানটিকে নিয়ম কানুন মেনে এবং পরিবেশ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়। একাজে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর এবং বুড়িচং দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্য গণ। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো ছামিউল ইসলাম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।