কুমিল্লা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ষাইটশালা টিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা টিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনির উদ্দিন আখন্দ বাবুল এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক মোঃ রাজিবুল হক এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আনিসুর রহমান আখন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন। এসময় ইউপি সদস্য শাহিন মিয়া, মনির উদ্দিন, জামাল মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দরা।

  • ব্রাহ্মণপাড়া