বুড়িংয়ে স্বতন্ত্রপ্রার্থী সাজ্জাদ হোসেনের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে গতকাল ২৭ নভেম্বর দুপুর ১২ টায় বুড়িচং উপজেলার বসুন্ধরা চত্বরে নিজেকে স্বতন্ত্রগ্রার্থী হিসেবে ঘোষণা করেন। এসময় তিনি বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসে। প্রত্যেকটি গ্রামের পাড়া মহল্লায় আমার নেতা কর্মী রয়েছে। আমি আশাবাদী কাস্টিং ভোটের শতকরা ৭০ ভাগ ভোটে পেয়ে জয়লাভ করবো। বক্তব্য শেষে নেতা করমীদের নিয়ে বুড়িচং বাজারে বিভিন্ন সড়ক পদক্ষিণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম আবদুল হক মাস্টার, পীরযাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন জাহের, রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, বুড়িচং উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাসেল, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শরীফুল ইসালম ভুইয়াসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।

  • বুড়িচং