ঘূর্ণিঝড় মিধিলিয়ে জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চাল উড়ে গেছে

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ১৭ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় মিধিলি এর ঝড়ে বুড়িচং উপজেলার জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের টিনসেড ঘরের চাল উড়ে গেছে। ঘূর্ণিঝড় মিধিলি এর প্রভাবে বিদ্যালয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ছাত্রীরা এক রকম খোলা আকাশের নিচে পরীক্ষায় অংশগ্রহন করেছে। অন্য কোন ভবন না থাকায় ৬ষ্ঠ শ্রেণীর ও সপ্তম শ্রেনীর ছাত্রীরা বাধ্য হয়ে চালবিহীন ঘরে পরিক্ষা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির ঝড়ের বিদ্যালয়ের দক্ষিণ ভিটির টিনসেড ঘরের চালা উড়ে গেছে। এতে ব্যাপক কয়ক্ষতি হয়েছে। ছাত্রীরা চাল ছাড়া ক্লাশে পরীক্ষা দিয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু তাহের বলেন, সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোনের মাধ্যমে টিনসেড ঘরের চাল উড়ে যাওয়ার বিষয়টি অবহিত করেছে।

  • বুড়িচং