শাপলা কলিসহ নিবন্ধন পেলো এনসিপি

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শাপলা কলি প্রতীকসহ চূড়ান্ত নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
চূড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিন দলইভিএমে ভোট দেওয়ার বিধান বাতিল
সচিব বলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে। তবে বাকি দুটি দলের প্রতীক এখনো চূড়ান্ত করা হয়নি। সূত্রঃ জাগো নিউজ