ব্রাহ্মণপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৬ ঘন্টা আগে

Spread the love

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায়, সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা’র তত্ত্বাবধানে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ আহাম্মদ (লাভলু)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান মজুমদার (সোহেল)।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম।
বিচারকমণ্ডলীতে ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া মডেল একাডেমির অধ্যক্ষ মো. খোরশেদ আলম, বড়ধুশিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক বহ্নি শিখা মজুবদার এবং আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুজিবুর রহমান।
টাইমওয়াচ হিসেবে দায়িত্ব পালন করেন টাকই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মহসিন আলম।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিতর্কের বিষয় ছিল— “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”।
চূড়ান্ত পর্বে “দুর্নীতি প্রতিরোধ তরুণ্যের ভূমিকা-ই মুখ্য” শীর্ষক বিষয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও উদাহরণের মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং নৈতিকতা ও সততা চর্চার গুরুত্ব ব্যাখ্যা করেন।
প্রতিযোগিতায় ৮০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় এবং ৭৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে গণসচেতনতা সৃষ্টি, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিতর্ক শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া