ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন মল্লিকাদীঘি এলাকায় ট্রেনের ধাক্কায় লিটন মিয়া(৩২) নামে মটর সাইকেল চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৯ টা ৪০ মিনিটে শশীদল ও সালদানদীর সেক্টরে ১৭৬ কিলোমিটার দুই এর তিনে রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শশীদল স্টেশন মাস্টার আবু তাহের সরকার।
নিহত লিটন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলাধীন শশীদল রামচন্দ্রপুর(দুর্গাপুর) গ্রামের আবদুল হাই এর ছেলে।
স্থানীয়রা জানান, লিটন মিয়া মোটরসাইকেলে বাড়ি থেকে শশীদল বাজার যাওয়ার সময় শশীদল রেলওয়ে স্টেশনের কাছে একটি লেভেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও স্বজনরা দূর্ঘটনার স্থান থেকে তাকে উদ্ধার করে নিহতের লাশ বাড়ীতে নিয়ে যায়। এবিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, আমরা এবিষয়ে অবগত নয়।
এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে ফাঁড়ী থানায় এএস আই মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়াও আমরা দূর্ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহত লিটনের লাশ তার স্বজনরা বাড়ীতে নিয়ে যায়। তার মৃত্যুর বিষয়ে আমরা একটি সাধারণ ডায়েরি করেছি।

  • ব্রাহ্মণপাড়া