একদিনের মধ্যে দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব……….ড. মোবারক হোসাইন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ মাস আগে

Spread the love

একদিনের মধ্যে দুর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গত ৫৪ বছরে সব শাসককে বাংলাদেশের জনগন দেখেছে। এবার জনগন পরিবর্তন চায়। জনগন ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করে যাচ্ছে। একবার যদি সুযোগ পাই একদিনের মধ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। সোমবার (২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আছাদনগর জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, তরুণদের রক্তের বিনিময়ে আগষ্টে গনঅভুথ্যান হয়েছে। নতুন বাংলাদেশে যদি কেউ নির্বাচনে হুমকি-ধমকি দেয় তাহলে জনগন মেনে নিবে না। কেউ অন্যায় করে ছাড় পাবে না। দুর্নীতির কারনে দেশ পিছিয়ে পড়েছে। দেশে এখন দাঁড়িপাল্লার জোয়ার চলছে। ইনশাল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করবে। অনুষ্ঠানে মোঃ শাহ কামাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি লুৎফুর রহমান খান মাসুম, এনসিপির মুখ্য সমন্বয়ক আমির হামজা মাসুম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠান, সেক্রেটারি আব্দুর রশিদ নাঈমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।

  • ব্রাহ্মণপাড়া