মানবতার সেবাই হোক আমাদের অঙ্গীকার এ স্লোগান কে সামনে রেখে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়ায় হাদিয়া মানবিক ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার ১৮ এপ্রিল বিকালে উপজেলার মহালক্ষীপাড়া দঃ পাড়া তফাজ্জল হোসেন আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে৷ হাদিয়া মানবিক ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ঠিকাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন৷ সংগঠনের সমাজসেবা সম্পাদক মোঃ নাজমুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাদিয়া মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এড. এ বি এম মোঃ কামরুল হাসান৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড.মনিরুল হক সরকার, হাদিয়া মানবিক ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ হাসান ভূইয়া, মাওলানা মোঃ মজিবুর রহমান,সমাজ সেবক মোঃ আকতার হোসেন, প্রধান শিক্ষক মোঃ মাসেকুল ইসলাম রুম্মান, কুমিল্লা দঃ জেলা যুবদলের যুগ্মআহবায়ক এড. আবদুল্লাহ আল মামুন, যুবদলের যুগ্মআহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, হাদিয়া মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সোহেল ভূইয়া, হাদিয়া মানবিক ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল সরকার, মোঃ ফরিদ উদ্দিন, মজিবুর রহমান লিটন সরকার৷ সমাজ থেকে দারিদ্রতা দুর করার জন্য মুলত এ সংগঠন গঠিত হয়৷ ভিক্ষা নয়, সচ্ছলতাই হোক লক্ষ্য, স্বচ্ছতা, নিরপেক্ষতা, স্হায়ী সমাদান,ভ্রাতৃত্ব, শিক্ষা সহায়তা, স্বাস্থ্য সেবা,ত্রাণ সহায়তা, কর্মসংস্থান, ইত্যাদি কর্মপরিকল্পনা নিয়ে আত্মপ্রকাশ করেছে হাদিয়া মানবিক ফাউন্ডেশন৷ এসময় উপস্থিত বক্তারা বলেন হাদিয়া মানবিক ফাউন্ডেশনের কাজ হল সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে সব সময় সহায়তার হাত বাড়িয়ে দেয়া৷ সমাজের স্বচ্ছল মানুষের সহায়তা এ সংগঠন সব সময় অসহায়ের পাশে থাকার জন্য হাদিয়া মানবিক ফাউন্ডেশনের পথ চলা শুরু৷ ইনশাআল্লাহ অচিরেই হাদিয়া মানবিক ফাউন্ডেশন সমাজ, গ্রাম পেরিয়ে পুরু উপজেলায় তাদের কার্যক্রম ছড়িয়ে পরবে৷ তাই আসুন সমাজের স্বচ্ছল মানুষের সহায়তা নিয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে সহায়তার হাত বাড়াই৷ তবেই সমাজ সুন্দর ও দারিদ্রমুক্ত হবে৷