ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুটি পরোয়ানাভুক্ত আসামি, একটি নিয়মিত মামলার পলাতক আসামি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ডসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সৈকত মজুমদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর বাল্লাক দক্ষিণপাড়া এলাকায় মো. কামালের চা দোকানের দক্ষিণ পাশে পাকা সড়কের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির ফেলে যাওয়া ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, এসআই মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সফিকুল ইসলাম এবং মোছা. সেলিনা বেগমকে উপজেলার টাকই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার মামলা নম্বর-০৮(৭)/২৬-এর পলাতক আসামি মো. ফখরুল খাঁন (৪৫)কে দক্ষিণ চান্দলা (রামচন্দ্রপুর) এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে, এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহরিয়ার (৩৫)কে মাদক সেবন, মাতলামি ও জনশান্তি বিনষ্টের অভিযোগে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

  • ব্রাহ্মণপাড়া