নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছরকে উপজেলার সর্বস্তেরর মানুষ বরণ করে নেয় । মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে বর্ষবরণের কর্মসূচির শুভ সূচনা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এছাড়া থানা পুলিশ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযুদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বসা গ্রামীণ হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়। মেলায় মৃৎশিল্প, কুটিরশিল্প, বাঁশের তৈরি আসবাবপত্র, নানা বাহারি পিঠা, নকশীকাঁথা ও স্থানীয়ভাবে প্রস্তুত পণ্য প্রদর্শিত হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া দিনব্যাপী আয়োজনে নানা কর্মসূচি ও প্রদর্শনী দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। উৎসবমুখর পরিবেশে এসব আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় ব্রাহ্মণপাড়ায় পহেলা বৈশাখ উদযাপন।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফারুক হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মো. আবদুল মতিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. মোখলেসর রহমান, মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব মো. এনামুল হক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরামুল ইসলাম, সদস্য সচিব মো তাজুল ইসলাম মিঠু, ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।