ব্রাহ্মণপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা এর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মঈন উদ্দিন হাসান এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহামেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ ইবনে হোসাইন, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন মিয়া, দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসেকুল ইসলাম রোমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

  • ব্রাহ্মণপাড়া